editor
প্রকাশিত: 4:59 PM, September 30, 2021
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারের মা ও শিশুর খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল পাচারকালে ৪২০ কেজি চালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আজমিরীগঞ্জের জলসুখা থেকে পাচারের সময় বানিয়াচং থানাধীন আমিরখানী বিজয়নগর এলাকার শরীফ উদ্দিন সড়ক থেকে দুই ব্যবসায়ীকে আটকসহ ১৪ বস্তা চাল জব্দ করা হয়। পরে তাদেরকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগর গ্রামের মৃত বিশ্বেশ গোপের পুত্র ব্রজেশ্বর গোপ (৫৫) ও একই গ্রামের শ্রীবাস দাশের পুত্র শ্রীকৃষ্ণ দাশ (৩০)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে সকাল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল বিতরণ শুরু হয়। এ সময় পাচারকারীরা ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল কৌশলে পাচার করে নিয়ে যাওয়ার সময় এনএসআই ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন