editor

প্রকাশিত: 5:33 PM, September 30, 2021

মৌলভীবাজারে চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, মা-ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজারে চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, মা-ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রী হাজেরা বেগমকে (৮৫) হত্যার অভিযোগে গৃহকর্মী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মৃত আব্দুল হামিদের স্ত্রী ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু বেঙ্গি (৬০) ও তার ছেলে জয়নাল হোসেন (৩৫)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৪ জানুয়ারি ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু বেঙ্গি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের বৃদ্ধা হাজেরা বেগমের বাড়িতে নিজের অসহায়ত্বের কথা বলে গৃহকর্মী হিসেবে কাজ চান। ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু স্বামী-সন্তান কেউ নেই বলায় হাজেরা বেগম ও তার ছেলে সেলিম আহমদের দয়া হয়। মানবিক কারণে তাই তারা ওই নারীকে ঘরের কাজের জন্য রেখে দেন।

বৃদ্ধা হাজেরা বেগম দেশে বসবাস করলেও তার ১ ছেলে ও ৩ মেয়ে আমেরিকায় থাকেন। অপর ছেলে সেলিম আহমদ স্ত্রী-সন্তানসহ বড়থল গ্রামে বসতবাড়িতে থাকেন। তার সঙ্গে বৃদ্ধা হাজেরা বেগমও বসবাস করেন। গত ২২ জানুয়ারি দুপুরে হাজেরা বেগমের ছেলে সেলিম আহমদ বৃদ্ধা মা ও গৃহকর্মী ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু বেঙ্গিকে বাড়িতে রেখে স্ত্রী-সন্তানকে ডাক্তার দেখাতে বড়লেখায় যান। সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরে মাকে অজ্ঞান অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এসময় গৃহকর্মী ভিংরাজ বিবিকে তিরি খুঁজে না পাননি। পরে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো এবং তার মায়ের পরণে থাকা এবং ঘরের বিভিন্ন আলমারীতে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে ওই গৃহকর্মী পালিয়ে গেছেন।

এদিকে অচেতন অবস্থায় গৃহকর্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় হাজেরা বেগমের ছেলে সেলিম আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস আসামিদের অবস্থান শনাক্ত করেন। এরপর তিনি গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু বেঙ্গি ও তার ছেলে জয়নাল হোসেনকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বৃহস্পতিবার বিকেলে বলেন, ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু বেঙ্গি ও তার ছেলে জয়নাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছেন। আদালতকে তারা জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রী হাজেরা বেগমকে তারা অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। জবানবন্দিগ্রহণ শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে