editor

প্রকাশিত: 11:04 AM, October 1, 2021

উৎসবমুখর নির্বাচনের জন্য আরও অপেক্ষা করতে হবে

উৎসবমুখর নির্বাচনের জন্য আরও অপেক্ষা করতে হবে

উৎসবমুখর নির্বাচনের জন্য আরও অপেক্ষা করতে হবে

অনলাইন ডেস্ক
আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল উৎসবমুখর গ্রামে-গঞ্জে এ নির্বাচনে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যেত তা যেন ঠিক বিয়ে বাড়ির আমেজ। আর এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক না হওয়ায় উৎসবের আমেজ আর নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আরও অপেক্ষা করতে হবে। মানবজমিনের সঙ্গে আলাপকালে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন এসব কথা বলেন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ উল্লেখ করে ছহুল হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদের ১ম ধাপের নির্বাচনে অনেক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মানে হচ্ছে প্রার্থীরা এখন নির্বাচনে দাঁড়িয়ে রিস্ক নিতে চায় না। তারা জানে একতরফা নির্বাচনে জিততে পারবে না। মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে।

অতীতে স্থানীয় সরকার নির্বাচনে যে প্রার্থী ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিল তাকেই ভোটাররা নির্বাচিত করতেন। কিন্তু এখন প্রার্থী নয় দলই প্রধান হিসাবে কাজ করে। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদের ২য় ধাপের ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে নির্বাচন কমিশনকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। গত দেড় বছরে করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সেখানে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না পেলে টাকা-পয়সা খরচ করে মানুষ প্রার্থী হতে আসবে কেন? নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রাজনৈতিক দলগুলো চাঙ্গা না হলে আমরা আর আগের সেই উৎসবমুখর নির্বাচন ফিরে পাবো না। এখন তো অনেক দলেই নেতৃত্বের অভাব রয়েছে। রাজনীতিকে আবার মাঠে ফিরিয়ে আনতে হবে। আমাদের সেই উৎসবমুখর নির্বাচন ফিরে পেতে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, গত ২১শে জুন প্রথম ধাপে ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। গত ২০শে সেপ্টেম্বর ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। এরই মধ্যে ৪৩টি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে