editor
প্রকাশিত: 3:09 PM, October 1, 2021
অনলাইন ডেস্ক
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার প্রস্তুতি ছিল বিএনপির। তবে শেষ পর্যন্ত সভাটি আজ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একদিন পিছিয়ে শনিবার সভাটি হবে। স্থানও পরিবর্তন করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সভাটি হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গত শনিবার বিএনপি স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার দিনটিকে উদযাপন করবে বিএনপি। এ সিদ্ধান্ত থেকেই ১ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করার কথা ছিল। তবে প্রেসক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সভার অনুমতি দেয়নি।
এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের সভায় বহু নেতাকর্মী জড়ো হন। অনেক সময় প্রেসক্লাব প্রাঙ্গণ ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। এতে করে পেশাজীবীদের বিড়ম্বনায় পড়তে হয়। প্রেস ক্লাবের সদস্যদের স্বার্থের কথা বিবেচনা করে আলোচনা সাপেক্ষে এ অনুষ্ঠান প্রেসক্লাবে আয়োজন করতে আমরা না করেছি।
‘জাতীয় প্রেসক্লাব সবার প্রতিষ্ঠান, সবার মত প্রকাশের সুযোগ রয়েছে এখানে। অন্যান্য প্রতিষ্ঠানে একটি অডিটরিয়াম থাকে যেখানে একই সময়ে একটিই অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু জাতীয় প্রেসক্লাবে বেশ কয়েকটি অডিটরিয়াম ও সেমিনার কক্ষ রয়েছে। এখানে একই সময় একাধিক সংগঠনের প্রোগ্রাম থাকে। তাই এখানে (প্রেসক্লাব) বড় প্রোগ্রাম বা বেশি লোক জড়ো হলে অনেক সময় একটির কারণে অন্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে থাকে। পেশাজীবীদেরও বিড়ম্বনায় পড়তে হয়’-যোগ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক।
বিএনপিসূত্র জানায়, শনিবারের সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারাও আলোচনায় অং নেবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে