editor
প্রকাশিত: 1:23 PM, October 2, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসের দাপট এখন আর নেই। গেল প্রায় মাসখানেক ধরেই সংক্রমণের হার প্রায় নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। নেই আগের মতো মৃত্যুরও আস্ফালন। এরকম অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর চাপও নেই। করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হাসপাতালের শয্যাগুলো এখন অনেকটাই ফাঁকা।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে করোনা রোগীদের জন্য ৪৮৭টি শয্যা আছে।
কিন্তু বর্তমানে এসব শয্যার মধ্যে ৪৬টি শয্যায় করোনাক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকি শয্যাগুলো খালি পড়ে আছে।
এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫০ শয্যার করোনা ইউনিটে সন্দেহজনক আক্রান্ত হিসেবে ৬২ জনকে ভর্তি রাখা হয়েছে।
এদিকে, সিলেটে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে হবিগঞ্জ জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তাকে নিয়ে মৃতের সংখ্যা ১১৬৪ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১১ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জের ৫ জন রয়েছেন।
৮১২ জনের নমুনা পরীক্ষা করে এই ২২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২.৭১ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬১৬ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮১২ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৩৬ জন। সুনামগঞ্জের ৬২৪০ জন, মৌলভীবাজারের ৮১০৮ জন ও হবিগঞ্জের ৬৬৩২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৮২ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে