editor
প্রকাশিত: 10:00 AM, October 3, 2020
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, বঙ্গবন্ধুই হলেন বাংলাদেশের প্রকৃত প্রাণভোমরা। তিনিই বাঙালির ঐক্য, শক্তি, সাহস ও অগ্রযাত্রার প্রতীক, যা এদেশের মানুষকে অপ্রতিরোধ্য করে তুলেছে। বস্তুত বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে মুছে ফেলতে চেয়েছিল বিশ্বের মানচিত্র থেকে। কিন্তু তারা যেটা জানতো না তা হলো, বঙ্গবন্ধু কোনো ব্যক্তিমাত্র নন, তিনি হলেন একটি আদর্শ ও স্বপ্নের নাম, যাকে কখনোই হত্যা করা যায় না। তার প্রমাণ হলো, দীর্ঘ দু’দশকের অব্যাহত ষড়যন্ত্র সত্ত্বেও, সেই রক্তসমুদ্রের ভেতর থেকে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধু প্রবলভাবে ঘুরেই দাঁড়ায় নি, বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েও গেছেন। আম্বরখানা সরকারি কলোনী স্টাফ কোয়ার্টারের যে সমস্যাগুলোর কথা আমাকে বলা হয়েছে, আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে সব তুলে ধরবো। আশাকরি অতি শীঘ্রই তিনি এই সমস্যার সমাধান করবেন।
তিনি গতকাল শুক্রবার বিকেল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাব কার্যালয়ে বৃক্ষরোপন পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজকল্যান সমিতি সভাপতি মো. শাহ আলম সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ইসমাইল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাবের আহমদ চৌধুরী, সাবেক যুবলীগ নেতা ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার, পররাষ্ট্রমন্ত্রীর এপিও শফিউল আলম জুয়েল, বিশিষ্ট সমাজসেবক শেখ তোফায়েল আহমদ সেপুল, সমাজসেবী ইয়াসমিন বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এমদাদ হোসেন ইমু, আকিল আহমদ, হানিফ খান, জহির আহমদ, দেলোয়ার হোসেন, রাজ্জাক আহমদ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন