editor

প্রকাশিত: 2:45 PM, October 2, 2021

কমলগঞ্জে মাধ্যমিকে ৩০ ও প্রাথমিকে ২০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে

কমলগঞ্জে মাধ্যমিকে ৩০ ও প্রাথমিকে ২০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাকালীন সময়ে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতনের বোঝা, সময় মতো ফি দিতে না পারা, গোপনে বাল্য বিয়ে, অভাব অনটনের সংসারে হাল ধরতে কাজকর্মে নিয়োজিত হয়ে যাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। মাধ্যমিকে ৩০ শতাংশ ও প্রাথমিকে ২০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার বিষয়টি প্রায় অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এচিত্র পাওয়া গেছে।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে গত বছরের মার্চ মাসে সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান সমুহ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ প্রায় ১৮ মাস পরে গত ১২ সেপ্টেম্বর খোলা হয় শিক্ষা প্রতিষ্ঠান। করোনাকালীন এই সময়ে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে অনেক শিক্ষার্থীই ঝরে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের লোকদের চরম অভাব অনটনের সংসারে সন্তানদের বই, খাতা, কাগজ-কলম, স্কুলে বেতনের বোঝা, ফরম পূরণের ফি দিতে না পারা, কিছু কিছু মেয়েদের গোপনে বাল্য বিয়ে হয়ে যাওয়া, সংসারের হাল ধরতে কিশোর শিক্ষার্থীদের বিভিন্ন কাজেকর্মে নিয়োজিত হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীই ঝরে পড়ছে।

তবে করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও অধিকাংশ সময়ে কোন ধরণের সেবা পাওয়া না গেলেও শিক্ষার্থীদের মাসিক বেতন এককালীন বোঝা হয়ে দেখা দেয়। প্রতিষ্ঠান প্রধানরা এসাইনমেন্ট প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বেতন পরিশোধে চাপ প্রয়োগ করেন। অনেকের সামর্থ্য না থাকা আবার অনেক শিক্ষার্থীরা এসব টাকা পরিশোধ করতে না পারায় স্কুল বিমুখ হয়ে পড়ছে এবং নানা কাজে মনোনিবেশ করেছে বলে অভিযোগ উঠেছে।

আব্দুল খালিক, আক্তার মিয়া, আফিয়া বেগমসহ কিছু কিছু অভিভাবকদের করোনাকালীন সময়ে কমে গেছে আয় রোজগার। বিপরীতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এতে বিদ্যালয়ের বেতন পরিশোধ করা ও অভাব অনটনের সংসার চালাতে সন্তানদের বিদ্যালয়ে পড়াশুনা করানো কষ্টসাধ্য।

শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস বেগম জানান, স্কুল খোলার পর হতে এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী স্কুলে আসছে না। আমরা নানাভাবে চেষ্টা করছি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার বলেন, এ পর্যন্ত আমাদের বিদ্যালয় সমুহে গড়ে প্রায় ৭৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত রয়েছে। ২২ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়গামী করার জন্য শিক্ষকসহ আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনকি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও তাদের উৎসাহিত করানো হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, এখন পর্যন্ত বিদ্যালয় সমুহে প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। কি কারণে তারা বিদ্যালয়ে আসছে না সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে বাল্য বিয়ে, কাজেকর্মে নিয়োজিত হওয়া ও করোনা ভয়ে অনুপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে