editor
প্রকাশিত: 4:11 PM, October 2, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুস্ত আফগানদের জন্য সহায়তা পাঠাচ্ছে তুরস্কের রেড ক্রিসেন্ট।
শুক্রবার সংস্থাটির প্রধান কেরেম কিনিক এ তথ্য জানান। খবর টোলো নিউজের।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, আফগানিস্তানে গত কয়েকমাসে কমপক্ষে ৫ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা, স্কুল এবং অর্থনীতি ভেঙে পড়লে এ সংখ্যা আরও বাড়বে।
তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম বলেন, আফগানিস্তানের জন্য সহায়তা পাকিস্তান হয়ে কাবুলে পাঠানো হবে। এসব খাবার এক মাস ১৬ হাজার মানুষকে সরবরাহ করা যাবে।
কেরেম রয়টার্সকে বলেন, আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তুর্কি রেড ক্রিসেন্ট মার্কিন সেনা প্রত্যাহারের আগে তালেবান নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সহায়তা দিয়েছিল এবং প্রত্যাহারের পর সাহায্য প্রদানে কোনো সমস্যা হয়নি।
তুরস্কে বর্তমানে তিন লাখের মতো আফগান শরণার্থী রয়েছে। একই সঙ্গে দেশটিতে রয়েছে ৩৬ লাখের মতো সিরিয়ার শরণার্থী। এরপরও তুরস্ক নানাভাবে আফগানিস্তানকে সহায়তার চেষ্টা করে যাচ্ছে। কাবুল বিমানবন্দর পুনরায় সচল করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উপযোগী করার জন্য কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন