editor
প্রকাশিত: 4:38 PM, October 2, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে স্বর্ণের ব্যবসায় মন্দাভাব কাটছে না। বেচাবিক্রি অত্যন্ত কম। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম শুক্রবার কার্যকর হয়েছে। বাজুস জানায়, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিুমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, করোনা মহামারির কারণে বিয়ের অনুষ্ঠান কম হওয়ায় স্বর্ণের বাজারে মন্দাভাব এসেছে। তবে দেশীয় বাজারে স্বর্ণের দাম মন্দা হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বিক্রি কম হওয়ায় মাস শেষে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। বিগত বছরগুলোতে স্বাভাবিক সময়ে স্বর্ণের ব্যবসা কমবেশি বিক্রি হলেও রোজার ঈদকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ শতাংশ বিক্রি বাড়ে। কিন্তু চলতি বছরের আট মাস সামাজিক অনুষ্ঠান প্রায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে স্বর্ণ বিক্রি কয়েকগুণ কমেছে।
রাজধানীর বায়তুল মোকাররম, নিউ মার্কেট ও পান্থপথ বসুন্ধরা মার্কেটসহ বিভিন্ন এলাকার ছোট-বড় স্বর্ণের দোকানগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাশূন্য বেশিরভাগ দোকান। নিউ মার্কেটের সবচেয়ে বড় দোকান সানন্দা জুয়েলার্সেও অলস সময় পার করছেন বিক্রেতারা।
বায়তুল মোকাররম মার্কেটের এক স্বর্ণ ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, করোনা মহামারিতে স্বর্ণ ব্যবসায় বিক্রি বাড়েনি। মার্কেটের অধিকাংশ দোকানে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা মাত্র বিক্রি হচ্ছে। দোকান ভাড়া, কর্মচারীদের খরচ, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ বাবদ যে টাকা খরচ হয় বিক্রি থেকে তাও উঠছে না। অর্থাৎ এখন দোকান খোলা রাখলেই প্রতিদিন লোকসানে পড়ছেন মালিকরা। করোনার কারণে দেড় বছর ধরে দেশ ও বিদেশে সোনার বাজারে অস্থিরতা চলছে। গত বছরের ৬ আগস্ট দেশে সোনার দাম ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়েছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
এদিকে বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর কথা জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৮ হাজার ৮১৮ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬০ হাজার ৭০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত ভরিপ্রতি এ দাম ছিল ২২ ক্যারেটের ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬১ হাজার ৫৮৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম ৫১ হাজার ২৬৩ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ আগস্ট সব মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বাড়ানো হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে