editor
প্রকাশিত: 1:29 PM, October 3, 2021
অনলাইন ডেস্ক ::
গর্ভপাতের অধিকারের সমর্থনে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন করে প্রণীত একটি আইনের বিরুদ্ধে এবং গর্ভপাতের সমর্থনে স্থানীয় সময় শনিবার ৫০টি অঙ্গরাজ্যে এই মিছিল হয়।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই মিছিলে গর্ভপাত নিষিদ্ধ আইনের বিরোধিতা করে স্লোগানও দেওয়া হয়।
বিক্ষোভকারীদের আশা, গর্ভপাত সাংবিধানিক অধিকার এবং মিছিল ও বিক্ষোভের পর তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৯৭৩ সালের একটি আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতের বৈধতা দেওয়া হয়েছিল। সামনের মাসগুলোতে মার্কিন সুপ্রিম কোর্টে ওই আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে শুনানির আগ দিয়ে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের সমর্থনে রাস্তায় বিক্ষোভ দেখাল।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। এসময় অনেকে গর্ভপাত বৈধ করুন লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল শনিবার গর্ভপাত-বিরোধী দু’টি সমাবেশে বক্তব্য দেন। সেখানে নারী এই গভর্নর বলেন, গর্ভপাতের অধিকার নিয়ে লড়াইয়ে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ সেটি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কখনোই পারবে না।
ডিএসএস / ৩ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন