editor
প্রকাশিত: 5:13 PM, October 3, 2021

বড়লেখায় প্রধান শিক্ষক স্কুলের রাস্তার ইট খুলে নিয়ে রাখলেন দপ্তরির বাড়ি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় ও গ্রামের রাস্তার ৫০ মিটার স্থানের প্রায় ২ হাজার ইট খুলে নিয়ে দপ্তরির বাড়িতে রেখেছিলেন প্রধান শিক্ষক আশরাফ হায়দার। অতঃপর এলাকায় ক্ষোভ ও পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে শুক্রবার বিকেলে ইটগুলো তিনি দফতরির বাড়ি থেকে স্কুলে ফেরত আনলেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের উত্তর দিকের রাস্তা দিয়ে পশ্চিম গাংকুল গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। স্কুলের শিক্ষার্থীরাও এ রাস্তা দিয়ে স্কুলে আসা- যাওয়া করে। বিভিন্ন সময়ে সরকারি অর্থায়নে রাস্তার উন্নয়ন কাজ হয়েছে। প্রায় ১০-১১ বছর আগে এডিপি প্রকল্পের অর্থে রাস্তাটি ইটসলিং করা হয়। সম্প্রতিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে স্কুলে একটি একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। এ ভবনের বেইজের একাংশ ইটসলিং রাস্তা ঘেষা হওয়ায় প্রধান শিক্ষক আশরাফ হায়দার রাস্তার সরকারি ইট তোলে নিয়ে কাউকে না জানিয়ে স্কুলে না রেখে স্কুলের দফতরি আশিক আহমদের বাড়িতে নিয়ে রাখেন। এতে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় স্কুলের পাশের বাড়ির বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদিশ পাল ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্রবার ইট গুলো স্কুলে এনে রেখেছেন।
দফতরি আশিক আহমদ জানান, প্রধান শিক্ষকের নির্দেশে রাস্তার ইটগুলি তোলে নিয়ে তার বাড়িতে রেখেছেন। শুক্রবার প্রধান শিক্ষক পুণরায় ইটগুলো স্কুলে নেওয়ার নির্দেশ দিলে বিকেলে তিনি তা স্কুলে পাঠিয়ে দিয়েছেন।
অভিযোগকারী জগদিশ চন্দ্র পাল জানান, পশ্চিম গাংকুল গ্রামের বাসিন্দারা এবং স্কুলের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করে। স্কুলের কাজের প্রয়োজনে রাস্তার ইট খুলে রাখার প্রয়োজন পড়লে তা খুলে স্কুলেই রাখতে পারতেন। তিনি কাউকে না জানিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে দফতরির বাড়িতে সরকারি ইটগুলো নিয়ে রেখেছেন। সচেতন নাগরিক হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন।
এব্যাপারে প্রধান শিক্ষক আশরাফ হায়দার মুঠোফোনে বলেন, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই রাস্তাও বিদ্যালয়ের, কোনো গ্রামের নয়, ইটগুলোও বিদ্যালয়ের। এগুলো কোথায় কিভাবে রাখা হবে তা নিয়ে কারো প্রশ্ন তোলার অবকাশ নাই। এটা আমার সিদ্ধান্তে দপ্তরির বাড়িতে সরিয়ে রাখা হয়েছিলো। আবার ফিরিয়ে এনেছি। টাকা খরছ হলে স্কুলের হবে। সবই সহীহ্ আছে। আমাকে খোঁচাখুঁচি করে কোনো লাভ হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, এব্যাপারে গত ৩০ তারিখে লিখীত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে