editor
প্রকাশিত: 10:38 AM, October 3, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটের পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে র্যাব- ৯। গত বুধবার রাতে নগরীর শাহপরান এলাকা থেকে পাইপগান ও জেলার জৈন্তাপুর থেকে বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহপরান থানা এলাকার মর্ডান গেইট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে উদ্ধার করা পাইপগান দুটি শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন।
অপরদিকে এ রাতে জৈন্তাপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করেছে র্যাব। আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।
পৃথক স্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া 8 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা