editor

প্রকাশিত: 10:51 AM, October 3, 2020

বিএনপি সব সময় অসহায় মানুষদের সহায়তায় হাত বাড়িয়ে দেয় : আব্দুল মান্নান

বিএনপি সব সময় অসহায় মানুষদের সহায়তায় হাত বাড়িয়ে দেয় : আব্দুল মান্নান

সিলেটে করোনা পরিস্থিতিতে অসহায় বিএনপি ও দলের সহযোগী সংগঠনের ত্যাগী নেতা কর্মীর মাঝে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও বিশেষ অতিথি সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা।

স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম মুর্শেদের সহায়তায় বিভিন্ন সময়ে দলের আপদকালীন সময়ে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, নিপিড়িত, ত্যাগী নেতা-কর্মী ও কারাবন্দি’সহ ২২ পরিবারের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিএনপি সব সময় অসহায়-নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল মান্নান। তিনি বলেন, করোনাকালে সারাদেশে ত্রাণ’সহ নানা কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। করোনা, বন্যাসহ নানা দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ তার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

বিশেষ অতিথি বিএনপি নেতা ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা বলেন বলেন “যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর শুভেচ্ছা স্বরূপ আমরা চলমান মহামারীতে নিজ দলের ক্ষতিগ্রস্তদের মধ্যে দরিদ্র, অসহায়, নিঃস্ব পরিবারের কাছে আর্থিক সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী এ প্রচেষ্টা অব্যাহত থাকবে”।
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা সাহেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক,জেলা বিএনপির সাবেক সদস্য ও বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু,মহানগর বিএনপির নেতা আলমগীর কবির মুন্না, জেলা বিএনপির নেতা আব্দুল খালিক, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল।২ অক্টোবর শুক্রবার রাত ৮টায় জিয়া পরিষদ সিলেটের কার্যালয়ে অসচ্ছল নেতা-কর্মীর মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল মুকিত সুমেল, এডভোকেট আব্দুল আল হেলাল,আমির হোসেন,শিক্ষক মতিউর রহমান, আব্দুস সাহিদ,আব্দুস সালাম,গোলাম কিবরিয়া,আজহার উদ্দিন চৌধুরী, আব্দুল হামিদ,শিপন চন্দ্র,এহসান রেজা চৌধুরী, জুনেদ আহমদ, আব্দুল মন্নান, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, দবির হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সিলেট জেলা যুবদল সাবেক নেতা,যুক্তরাষ্ট্র প্রবাসী প্রয়াত আব্দুল মন্নান কে স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের সুস্থতা কামনা করা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন