editor
প্রকাশিত: 1:37 PM, October 4, 2021

সহকর্মীর দাড়ালো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ আরএফএল কোম্পানির ভেতরে সহকর্মীর দাড়ালো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে এবং আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে। তারা দুইজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রাণ আরএফএল কোম্পানির এইচআর এডমিন (প্রশাসন) আব্দুল মন্নান জানান, নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করতেন। রোববার বিকেলে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা দাড়ালো একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করে।
তাৎক্ষণিক অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কোম্পানির নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুর্শেদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। তবে কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।
ডিএসএস / ৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন