editor
প্রকাশিত: 2:44 PM, October 4, 2021
অনলাইন ডেস্ক
সপ্তাহ ব্যাবধানে হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দর বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা।
সোমবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের শেওড়া পাড়া, কাজীপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র দেখা গেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিল হঠাৎ করেই কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তারা।
এ ব্যাপারে শেওড়াপাড়ার দুই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ বলেন, তিন থেকে চারদিন হলো পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিনই দাম বাড়ছে এভাবে দাম বাড়তে থাকলে পেঁয়াজ বেচা বন্ধ করে দিতে হবে। দাম বাড়ার কারণে কাস্টমারের সঙ্গে প্রতিদিনই কথা কাটাকাটি হচ্ছে।
পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও দাম বাড়িয়ে বিক্রি করছি বলে জানালেন কাজীপাড়ার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী শওকত। তিনি বলেন, আমরা মওজুদ করি না, অল্প মাল আনি বিক্রি করে ফেলি। তাই প্রতিদিনই আমাদের বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে, আর নতুন বেশি দামে বিক্রি করছি।
হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র তিন দিন আগেও রাজধানীর খুচরা বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায়। এমন দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি একটাই অচিরেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা হোক। তা না হলে এই দাম কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে