editor
প্রকাশিত: 11:53 AM, October 3, 2020
নিজস্ব প্রতিনিধি:-
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টায় তাকে আটক করা হয়। আটককৃত চোর ওসমানীনগর উপজেলার নিজ করনসী গ্রামের নুনু মিয়ার ছেলে মো. সাজন মিয়া (২২)।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তার সাথে আরও দুইজন সহযোগী ছিলো। একজন জামাল মিয়া (২৬) ও অপর আরেকজন লায়েক মিয়া (২৫)। দুজনেই ওসমানীনগর উপজেলার বাসিন্দা। ছিনতাই শেষে দুজন তাদের সাথে থাকা আরেকটি মোটরসাইকেল দিয়ে পালিয়ে যায়।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বিজনার ব্রিজের উপরে দিয়ে আসার পথে অবসিলেন্ট ফার্মায় কর্মরত অমল কান্তি নামক এক ব্যক্তিকে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য পুলিশ পরিচয়ে আটক করে। পরে তার নিকট মাদকদ্রব্য ইয়াবা রয়েছে বলে তল্লাশি করে। এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে সাথে থাকা ৪৭ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
পরে অমল কান্তি মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি জানালে চোর চক্রের একজনকে সরকার বাজারে স্থানীয় জনতা আটকিয়ে পুলিশের নিকট সোর্পদ করে।
এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাব্বির আহসান বলেন, খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে আটককৃত চোরকে উদ্ধার করে। পরে তাকে সিআডি পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে