editor
প্রকাশিত: 6:11 PM, October 4, 2021
অনলাইন ডেস্ক
জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নিয়েছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা ফুমিও কিশিদা (৬৪)। তার নেতৃত্বে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি সামনে এগিয়ে যাবে। গত সপ্তাহে দলীয় নির্বাচনে তিনি নেতা নির্বাচিত হন। এতে নিশ্চিত হয়ে যায় যে, পার্লামেন্টে ভোটের মাধ্যমে তিনিই হবেন শততম প্রধানমন্ত্রী। তিনি যে প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিত ছিল। তবু আনুষ্ঠানিকতা হিসেবে পার্লামেন্টে তাকে অনুমোদন দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন নতুন মন্ত্রীপরিষদও।
এর সদস্য সংখ্যা ২০। তবে এর মধ্যে ১৩ জনের এর আগে মন্ত্রণালয় চালানোর কোনো অভিজ্ঞতা নেই। মন্ত্রীপরিষদে তিনজন আছেন নারী। মন্ত্রীদের গড় বয়স ৬১ বছর। এর মধ্য দিয়ে কিশিদা উত্তরাধিকার হিসেবে যে জাপানের দায়িত্ব পেলেন তা করোনা সংক্রমণে মারাত্মকভাবে ভুগছে, অর্থনীতি স্থবির, দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, চীনের সঙ্গে ক্রমশ বাড়ছে উত্তেজনা।
সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ফুমিও কিশিদা। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হলেন তিনি। গত মাসে সুগা ঘোষণা করেন, দলীয় নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। করোনা ভাইরাস মহামারি মোকাবিলা নিয়ে তার জনসমর্থন কমে গিয়েছিল বলে মনে করা হয়।
বিশ্লেষকরা বলছেন, ফুমিও কিশিদাকে দেখা হয় জনমত গঠনকারী হিসেবে। স্থিতিশীলতার পক্ষে একজন প্রতিনিধি হিসেবে। তার প্রতি জনগণের আছে ব্যাপক সমর্থন। তবে আগামী নির্বাচন হবে তার জন্য প্রথম বড় পরীক্ষা। সেখানে করোনা মহামারি মোকাবিলা নিয়ে জনগণের মধ্যে যে সমালোচনা আছে, তার মুখোমুখি হবেন। রাজনৈতিক ঝুঁকি ও ব্যবসা কনসালটিং বিষয়ক প্রতিষ্ঠান এশিয়া স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট কিথ হেনরি বলেন, জাপানের মানুষ স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়। আমি জানি তিনি তা দিতে সক্ষম হবেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন