editor
প্রকাশিত: 8:50 PM, October 4, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
নিউইয়র্কের সাবওয়ে শহরটিকে সচল রাখার অন্যতম সারথী। ট্রেনগুলোতে চড়ে প্রতিদিন এই মেগাসিটির অসংখ্য মানুষ গন্তব্যে পৌঁছান। এসব সাবওয়েতে পোষা প্রাণী বহনের নিয়মটি বেশ কড়া।
জানা গেছে, দেশটির কর্তৃপক্ষ তাদের নির্দেশনায় পরিষ্কার বলে দিয়েছে, কোনো ব্যক্তি তাদের পোষা প্রাণী নিয়ে উঠতে চাইলে ব্যাগের ভেতরে নিয়ে ঢুকতে হবে।
কুকুর ব্যাগের ভেতর না রাখা হলে তা নিয়ে ট্রেনে উঠলে জরিমানা দিতে হবে। অর্থাৎ সাবওয়ে ট্রেনে কুকুর এবং বিড়াল অনুমোদিত, তবে সব সময় ক্যারিয়ারে রাখতে হবে। এমনকি পশুরা অন্য যাত্রীদের যাতে বিরক্ত না করে সেদিকেও সর্তক থাকতে হবে। তবে এই নিয়মটিতে প্রাণীদের আকৃতি নিয়ে সুনির্দিষ্ঠভাবে কিছু বলা হয়নি। আর এ কারণেই বিষয়টি নিয়ে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন নিউইয়র্ক বাসিন্দারা।
২০১৬ সালে মেট্রো ট্রানজিট অথরিটি সাবওয়েতে প্রাণী আনায় নিষেধাজ্ঞা জারি করে। নির্দেশনায় কন্টেইনারে বহনের কথা থাকলেও নিউইয়র্কাররা আইনের ফোকর খুঁজে বের করে ফ্যাশনেবল ব্যাগে কুকুর বহন শুরু করে। তবে এমন সিদ্ধান্তে প্রায়ই বাগ্বিতণ্ডায় জড়াতে দেখা গেছে শহরবাসীকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তিকে ফিরিয়ে দিচ্ছেন সাবওয়ে কর্মকর্তা। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, এটা ব্যাগ। আর কর্মকর্তা বলছিলেন, ওটা ব্যাগ না কুকুর।
নিউইয়র্ক শহরের সাবওয়ে ট্রেনে প্রতিদিন ২১ লাখ যাত্রী চলাচল করেন। প্যাট ফওয়ে বলেন, গত বছর মহামারি শুরুর আগে সাবওয়ের দৈনিক যাত্রীর সংখ্যা দিনে ৫০ লাখ অতিক্রম করেছিল।
ডিএসএস / ৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন