editor

প্রকাশিত: 11:34 AM, October 5, 2021

স্ত্রীর পরকীয়ার জেরে চিকিৎসক খুন

স্ত্রীর পরকীয়ার জেরে চিকিৎসক খুন

অনলাইন ডেস্ক :: 

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর পরকীয়ার জেরে মো. রহিদুল ইসলাম (৪৫) নামে এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। রোববার রাত ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রহিদুল ইসলামের স্ত্রীর সাবেক স্বামী মহসিন আলী ভুট্টোর ফালার আঘাতে মারাত্মক জখম হন রহিদুল ইসলাম। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। নিহত রহিদুল ইসলাম উপজেলার ক্ষুদ্র বাড়িয়াহাটি গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে। তিনি পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের আকরাম আলী ওরফে মাকেরের ছেলে মহসিন আলী ভুট্টোর (৪০) স্ত্রী দুই সন্তানের জননী জোসনা বেগম একই উপজেলার ক্ষুদ্র বাড়িয়াহাটি গ্রামের গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে স্বামী মহসিন আলী ভুট্টোর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন জোসনা বেগম। একই সঙ্গে গত ৬ মাস আগে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বিয়ে করে সংসার শুরু করেন। এ অবস্থায় সাবেক স্বামী মহসিন আলী ভুট্টো বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় সাবেক স্বামী মহসিন আলী ভুট্টোর কাছে ফিরে যান জোসনা বেগম। কিছুদিন পর ফের স্বামী মহসীন আলীকে তালাক দিয়ে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বিয়ে করেন জোসনা বেগম।

এ নিয়ে রহিদুল ইসলাম ও মহসিন আলী ভুট্টোর মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব। ওই ঘটনার জের ধরে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার সময় গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলাম স্থানীয় পীরগাছা বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন আলী ভুট্টো তার পথরোধ করে ফালা দিয়ে আঘাত করে। এতে মারাত্মক জখম হন রহিদুল ইসলাম। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করেন।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, ঘটনার পর থেকেই মহসিন আলী ভুট্টো পলাতক রয়েছে। তবে এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহতের মরদেহের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসএস / ৫ অক্টোবর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন