editor
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
অনলাইন ডেস্ক
ফাইজারের আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় পাওয়া এসব টিকা
সোমবার (৪ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
এছাড়া আজ মঙ্গলবার (৫ অক্টোবর) আরও দুটি চালানে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা দেশে আসবে। প্রথম চালানে বেলা ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে দ্বিতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।
সব মিলিয়ে সোম ও মঙ্গলবার এ দুইদিনে তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে। সবশেষ, ২৮ সেপ্টেম্বর ভোর রাতে বড় চালানে আসে আরও ২৫ লাখ টিকা। এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পায় বাংলাদেশ।
ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় ১৯ জুলাই মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশে মডার্নার ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।