editor

প্রকাশিত: 3:10 PM, October 3, 2020

গোয়াইনঘাটে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে দৌড়ঝাপ

গোয়াইনঘাটে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে দৌড়ঝাপ

নিজস্ব প্রতিনিধি:-

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি।

ফেব্রুয়ারির প্রথম দিকে ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আইন অনুযায়ী, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। এর আগে আগামী অক্টোবরে মামলার জটে আটকে থাকা দুই শতাধিক ইউপিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন হওয়ায়, দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন। উপজেলার প্রায় সিংহভাগ মানুষ কোন না কোন দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত। তাই বর্তমান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে, দলীয় নীতি নির্ধারকদের প্রাধান্য দিচ্ছেন বেশি।

তবে উপজেলায় বড় দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। মহামারী করোনা সংকটেও নিজের অবস্থান ঠিক রাখতে অনেকে মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচন এলেই শুরু হয় অনেক নাটকীয়তা আবার অনেক নাটকের অবসান ও ঘটে। ইতিমধ্যে অনেকে নিজের যোগ্যতা আর অবস্থানকে জানান দিতে নিজ নিজ ফেইসবুক ওয়ালে ও অনলাইন  নিউজ পোর্টালে আসছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে প্রায় ৬ ডজন জন সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা করোনা পরিস্থিতি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ জনের মধ্যে নানা ধরনের ত্রান সহয়তা প্রদান করছেন। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ঈদ, দূর্গা পূজা ও বিবাহ-সাদীসহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নিয়মিত। বর্তমান সরকার রাজনৈতিক প্রভাব বিস্তারে ও দলীয় গুরুত্ব বৃদ্ধি করনে রাজনীতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং মূল থেকে দলীয় দক্ষ কর্মী গড়ে তুলতে স্থানীয় নির্বাচনকে দলীয় আওতায় এনেছে। বিগত নির্বাচনে যারা নিজ দলীয় টিকেট থেকে বঞ্চিত হয়েছেন, এই পাঁচ বছর তাদের অনেক কষ্ট মনে হতাশা নিয়ে কেটেছে কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে রাজনীতি থেকে ছিটকে পড়তে পারেন বিদায় অন্য কোনো সিদ্ধান্ত নিতেও পারেন নাই। তবে অনেকে স্থানীয় নির্বাচনকে দলীয় মুক্ত করার জন্য অনেক লেখালেখি করেছেন। এই বছর ইউ/পি নির্বাচনে দলীয় টিকিট না পেলে, দলীয় সিদ্ধান্তের বাইরে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। দলের কারণে নিজে দাঁড়াতে না পারলে আত্বীয়ের মধ্যে কাউকে প্রার্থী দিতে এমনও চিন্তা ভাবনা করে রেখেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন বেশীর ভাগ উদীয়মান তরুণ শিক্ষিত সম্ভাবনাময়ী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। নিজের গ্রহণযোগ্যতা ও দক্ষতা বিভিন্নভাবে তারা তাদের দলের সামনে তুলে ধরছেন। কাউকে এমনও বলতে শোনা যাচ্ছে বর্তমান নির্বাচনে দলীয় টিকেট পাই বা না পাই আগামী পাঁচ বছরের জন্য নিজের পথকে সুগম করার জন্য এবারের অংশগ্রহণ। তবে উভয় দলে বর্তমান সময়ে যারা একটু ভালো অবস্থানে আছেন তারা নির্বাচন নিয়ে মুখ খুলছেন না, ভিতরে ভিতরে কিন্তু তাদের কাজ ঠিকই চলছে। নিজ নিজ প্রতিদ্বন্দ্বী কে ঘায়েল করতে আঁকছেন চক আশ্রয় নিচ্ছেন বিভিন্ন কুটকৌশলের। তবে গতবারের টিকেট বঞ্চিত ও এবারের নতুনদের মধ্যে শুরু হয়ে গেছে আগাম নির্বাচনের তোড়জোড়। সবমিলিয়ে গোটা গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চলছে এক স্নায়ুযুদ্ধ। সাধারণ ভোটারদের মাঝেও কিছুটা আলোচনা উপলব্ধি করা যাচ্ছে। সর্বশেষ দলীয় ভিত্তিতে নির্বাচন হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে বড় দুই দলের মধ্যেই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন