editor
প্রকাশিত: 4:11 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর লালাদিঘীরপাড় থেকে কুয়ারপাড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে রাস্তাটির উনন্নয়নকাজের উদ্বোধকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। আমাদের অনুরোধে সিলেটে বড় অঙ্কের বাজেট দিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেটর যে কোনো উন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
ড. একে আব্দুল মোমেন বলেন, লালাদিঘীরপাড়-কুয়ারপাড় প্রশস্তকরণ কাজের জন্য ৪ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর রাস্তার ড্রেইনগুলো দেড় মিটার প্রশস্ত হবে ও ৮৬০ আরসিসি বক্স ড্রেইন করা হবে।
কাজগুলো যাতে ভালো হয় সেজন্য এলাকাবাসীকে খেয়াল রাখতে হবে বলে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এ্যাডভোকেট, সিসিক কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মো. সিকান্দর আলী, সংরক্ষিত কাউন্সলর মাকসুদা সুলতানা।
অনুষ্ঠানে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিসিকের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে