editor

প্রকাশিত: 5:02 PM, October 5, 2021

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে ১.২৫ লাখ টাকা পুরস্কার

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে ১.২৫ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পৌঁছে দিলে পুরস্কার দেওয়া হবে। ভারতের পরিবহন মন্ত্রণালয় এ পুরস্কার ঘোষণা করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, কর্মসূচির আওতায় এক বা একাধিক ব্যক্তিকে বছরে সর্বাধিক পাঁচবার ৫,০০০ টাকার পুরস্কার দেবে জেলা প্রশাসন। প্রতি বছর আয়োজিত সরকারি সংবর্ধনা অনুষ্ঠানে নগদ এক লাখ টাকা দেওয়া হবে। অর্থাৎ বছরে পুরস্কার বাবদ সর্বাধিক ১.২৫ লাখ টাকা পাওয়া যাবে। যে কর্মসূচি ২০২৬ সাল পর্যন্ত চলবে।

এমনিতে রাস্তায় দুর্ঘটনায় পড়লে অনেক সময়েই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গা-ছাড়া মনোভাব দেখা যায়।

অহেতুক পুলিশের ঝঞ্জাট এড়াতে আহতদের উদ্ধার করেন না। নিয়ে যান না হাসপাতালে।

চিকিৎসকদের বক্তব্য, সেই মনোভাবের জন্য প্রতি বছর দেশে দুর্ঘটনায় আহত অসংখ্য মানুষের মৃত্যু হয়। সঠিক সময় (‘গোল্ডেন আওয়ার’ তথা দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে) হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।

সেই মনোভাব পরিবর্তনের জন্য এবার কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা পুরস্কার পাবেন?

সোমবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতরভাবে আহতদের ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে হাসপাতাল বা ট্রমা সেন্টারে নিয়ে গেলে পুরস্কার দেওয়া হবে।

কত টাকা পুরস্কার মিলবে?

প্রতিবার সাহায্য করার জন্য ৫ হাজার টাকা পুরস্কার মিলবে। কিন্তু এক বছরে সর্বাধিক পাঁচ বার সেই পুরস্কার দেওয়া যাবে। সেইসঙ্গে প্রতি বছর সেরা পুরস্কৃত নাগরিকদের সংবর্ধনা দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। সেইসময় নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ বছরে পুরস্কার বাবদ সর্বাধিক ১.২৫ লাখ টাকা পাওয়া যাবে।

আগামী ১৫ অক্টোবর থেকে ২০২৬ সাল পর্যন্ত চলবে সেই কর্মসূচি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নগদ পুরস্কারের জন্য রাজ্য সরকারগুলি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেবে কেন্দ্র।

চালু করা হবে নয়া পোর্টাল

সেই কর্মসূচির জন্য একটি ওয়েবসাইট চালু করবে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতি মাসে ওই ওয়েবসাইটে জেলা প্রশাসনের তরফে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া নাগরিকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং দুর্ঘটনার বিবরণ নথিভুক্ত করা হবে। স্থানীয় থানা, হাসপাতালেও সেই তথ্য পোর্টালে তুলতে পারবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন