editor
প্রকাশিত: 6:47 PM, October 5, 2021
অনলাইন ডেস্ক
চলচ্চিত্র তারকাদের নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। তারা যখন আউটডোরে শুটিংয়ে যান তখন ব্যাপকভাবে উৎসুক জনতার ভিড় হয়। ভক্তদের সেলফি তোলার আবদার, ভিড়সহ সব জটিলতা সামলে শুটিং করতে হয়। তবে মাঝে-মধ্যে অতিরিক্ত মানুষের চাপে শুটিং ইউনিটকে পোহাতে হয় নানা ঝামেলা। অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রেণের বাইরেও চলে যায়। এবার সেই বিপত্তিটাই ঘটলো। গত ২৯শে সেপ্টেম্বর ‘প্রেম প্রীতির বন্ধন’- সিনেমার শুটিং করতে পাবনার পাকশীর লোকেশনে যাওয়া অপু বিশ্বাসকে বাড়তি মানুষের চাপে শুটিং শেষ না করেই ঢাকা ফিরতে হয়েছে। এই চলচ্চিত্রের একটি সূত্র থেকে জানা গেছে, গতকাল ঢাকায় চলে আসেন অপু।
আর সেখানে শুটিংয়ে অংশ নেয়ার পর থেকে এই নায়িকাকে এক নজর দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে। তাই অনেক কষ্টে ৫ দিন শুটিং করলেও, ৬ দিনের মাথায় মানুষের চাপে বাধ্য হয়ে শুটিং স্থগিত করতে হয়েছে। যদিও ১০ই অক্টোবর পর্যন্ত এ চলচ্চিত্রের শুটিং হওয়ার কথা ছিল। অপু বিশ্বাস বলেন, এতো মানুষ ভিড় করতো যে, নিঃশ্বাস নিতে পারছিলাম না। পুলিশ, ভলন্টিয়াররাও সেই ভিড় ঠেকাতে পারেনি। কাজে ব্যাঘাত ঘটছিল। তাই বাধ্য হয়েই পরিচালক শুটিং বাতিল করেছেন। ‘প্রেম প্রীতির বন্ধন’- সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন জয় চৌধুরী। ছবিটির পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু বিশ্বাস আরও জানান, পাবনায় যেহেতু শুটিং বাতিল হয়েছে। তাই এই লোকেশনের বদলে অন্য একটি লোকশেনও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। যে দৃশ্যধারণ পাবনায় হওয়ার কথা ছিল সেটি এখন চট্টগ্রামে হবে। এটি খুব সুন্দর গল্পের একটি ছবি। আশা করছি ভালোভাবে ছবির শুটিং শেষ করতে পারবো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন