editor
প্রকাশিত: 7:49 AM, October 4, 2020
নিজস্ব প্রতিনিধি:-
লন্ডন থেকে দেশে ফিরেছেন মোনতাহা আক্তার সামিয়া (১৯)। মাস খানেক হয়েছে বিয়েও করেছেন তিনি। হাতে রয়েছে এখনো মেহেদির সাজ। আজই লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্বামীর সঙ্গে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে গিয়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
জানা যায়, শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর ড্রিমল্যান্ড পার্কে স্বামীর সাথে বেড়াতে আসেন নববধূ মোনতাহা। এসময় পার্কের ভেতর ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত মোনতাহা আক্তার সামিয়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার বাসিন্দা ও বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। আজ রোববার লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল তার।সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের জন্য মর্গে লাশ রাখা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন