editor
প্রকাশিত: 10:56 PM, October 6, 2021

জামালগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে দূর্নীতি: আদালতে মামলা দায়ের
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবির মুহরির বৈধ জায়গা জাল দলিল করে আত্মসাতের অভিযোগ উঠেছে জামালগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের বিরুদ্ধ। এঘটনার প্রেক্ষিতে ভোক্তভোগী মুহরি আদালতে একটি মামলা দায়ের করাসহ জেলা রেজিস্ট্রার বরাবর করেছেন লিখিত অভিযোগ করেছেন। তাদের এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
আদালতে দায়েরকৃত মামলা ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে- জেলার জামালগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক জাহাঙ্গীর আলম (সনদ নং-৪৯) ও সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবির মুহরি আব্দুল বারী তালুকদারের পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। তারই সূত্রে ধরে দলিল লেখক জাহাঙ্গীর আলম তার আপন ভাই জিয়াউল কবির ও চাচতো ভাই খাইরুল আলমের নামে ভুয়া আর এস পর্চা ও জাল দলিল তৈরি করে মুহরি আব্দুল বাবী তালুকদারের প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাত করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
এঘটনার প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্ভর মুহরি আব্দুল বারী তালুকদার বাদী হয়ে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৪৬৭/৪৬৮/৮৭১/৩৪ ধারায় মামলা নং-১৩৭/২০২১ইং দায়ের করাসহ গত ২৬ সেপ্টেম্ভর জেলা রেজিস্ট্রার নিকট একটি লিখিতো অভিযোগ দায়ের করেন। এর আগে গত ৪ এপ্রিল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দলিল লেখক জাহাঙ্গীর আলমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মোকদ্দমা নং-২৩৬২/২১ইং দায়ের করা হয়।
এব্যাপারে ভোক্তভোগী মুহরি আব্দুল বারী তালুকদার বলেন- দলিল লেখক জাহাঙ্গীর আলম জামালগঞ্জ সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ করে জাল দলিল করে আমার জায়গা-সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে। এরআগে অনেক নিরীহ মানুষের জায়গা জাল দলিল করে হাতিয়ে নিয়েছে দলিল লেখক জাহাঙ্গীর। এই দূর্নীতিবাজ দলিল লেখককে দৃষ্টান্ত মূলক শাস্থি দিয়ে এলাকার নিরীহ মানুষের জায়গা-জমি তার হাত থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে অভিযুক্ত দলিল লেখক জাহাঙ্গীর আলম বলেন- আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমি ভুয়া দলিল তৈরি করে কারো জায়গা দখলের চেষ্টা করিনি এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন- জামালগঞ্জ সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন