editor
প্রকাশিত: 1:25 PM, October 7, 2021

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট
অনলাইন ডেস্ক
সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্লাইট উদ্বোধন করেন।
এ উপলক্ষে সৈয়দপুর টার্মিনালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বিমান বাংলাদেশ ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোক্তারুজ্জামান, রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আখতারসহ অনেকে।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রেল, বিমান, নৌ ও সড়ক পথে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এ বিমানবন্দরে সৈয়দপুর থেকে পর্যটন নগরী কক্সবাজারে বিমান চালু হওয়ায় সৈয়দপুর আর পিছিয়ে থাকবে না।
তিনি বলেন, রেলের জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন, আবার তারাই নাকি নেতা। এর আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা রেলকে ধ্বংস করে দিয়েছেন, সংকুচিত করেছেন রেলকে। বর্তমান সরকার রেলওয়ে সম্প্রসারিত করছে। রেলের জায়গাগুলো একটি ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। চট্টগ্রাম-দোহাজারি রেলপথের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে সৈয়দপুর থেকে কক্সবাজারে সরসরি ট্রেন চালানোর ইচ্ছে রয়েছে। আশা করি, প্রধানমন্ত্রীর বৈপ্লবিক পরিবর্তনের সুফল মানুষ পাচ্ছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন