editor
প্রকাশিত: 1:31 PM, October 7, 2021

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক
অনলাইন ডেস্ক
কোভিড-১৯ এ কিছুটা বিপর্যস্ত হলেও বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বিশ্বব্যাংক। চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস’-এর সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় সংস্থাটি। ‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ শীর্ষক নতুন এই প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরও ভালো হবে। তবে বিষয়টি করোনার টিকা দেওয়ার গতির ওপর নির্ভর করছে। কারণ টিকাকরণে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে আছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের। দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ হতে পারে। মালদ্বীপের পরে ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হতে পারে। এরপর বাংলাদেশের অবস্থান। বিশ্বব্যাংক বলেছে, সমষ্টিগতভাবে দক্ষিণ এশিয়ায় গড়ে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেছেন, মহামারি দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। ভবিষ্যতে উন্নতি নির্ভর করছে টিকা দেওয়ার গতি, করোনার নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য বৃদ্ধি এবং কোনো বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ওপর।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে