editor
প্রকাশিত: 3:20 PM, October 7, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০০ জন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে প্রদেশটির বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়েছে।
হারনাই জেলার উপকমিশনার সোহেইল আনোয়ার হাশমি বলেছেন, চালা ও দেয়াল ধসে পড়লে চাপা পড়ে অনেকে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রদেশের হারনাই জেলার কাছে এবং এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এর মহাপরিচালক নাসির আহমেদ নাসির জিও নিউজ’কে জানিয়েছেন, পাহাড়ি এলাকায় কিছু ভূমিধসের ঘটনা ঘটেছে। হরনাইয়ের ১৫ কিলোমিটার মধ্যে থাকা ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ত্রাণ কাজে ব্যস্ত রয়েছে।
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন