editor

প্রকাশিত: 4:21 PM, October 7, 2021

কমলগঞ্জে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ: দুর্গাপূজার পূর্বে শ্রমিকদের বকেয়া মজুরী ও বোনাস প্রদানের দাবি

কমলগঞ্জে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ: দুর্গাপূজার পূর্বে শ্রমিকদের বকেয়া মজুরী ও বোনাস প্রদানের দাবি

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী

কমলগঞ্জ প্রতিনিধি
গত ১০ দিন ধরে বন্ধ থাকা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ব্যক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্রমিকদের আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বে সমুহ বকেয়া মজুরী ও বোনাস প্রদানের দাবি জানানো হয়েছে। ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালী কার্যকরী কমিটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলা সদরস্থ সংগঠনের কার্যালয়ে ২৩টি চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভা থেকে এ দাবী জানানো হয়।

মনু ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী, নারীনেত্রী গায়ত্রী রাজভর, শ্রীগোবিন্দপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিলন নায়েক, সম্পাদক বিমল পাইনকা, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি শ্রীকান্ত কানু, সম্পাদক নৃপেন বাউরী, আলীনগর চা বাগান সভাপতি গনেশ পাত্র, মাধবপুর চা বাগান সভাপতি সাধুরাম রবিদাস, মদনমোহনপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি উমা শংকর গোয়ালা, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন প্রমুখ। সভা শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, মহসীন টি কোম্পানির শ্রীগোবিন্দপুর চা-বাগানের শ্রমিক শ্রীজনম ভর ব্যবস্থাপক প্রশান্ত সরকারের কাছে মৌখিকভাবে অনুমতি নিয়ে ধারদেনা করে দুই লাখ টাকা ব্যয়ে ছোট পাকা ঘরটি নির্মাণ করেছেন। কিন্তু তাঁকে না জানিয়ে বিনা নোটিশে গত ২৫ সেপ্টেম্বর তাঁর ঘরটি ভেঙে দেওয়া হলো। বেআইনী ষড়যন্ত্র ও উস্কানীমুলকভাবে শ্রমিকের বসতঘর ভেঙ্গে দেয়া মোটেই কাম্য নয়। এতে শ্রমিকদের ক্ষুদ্ধ করে তুলে হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রতিদিন মানববন্ধন ও নানা প্রতিবাদ কর্মসুচী পালিত হয়। কোনপ্রকার পূর্বঘোষনা ছাড়াই সম্পূর্ণ বেআইনীভাবে থেকে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ ঘোষনা করে দেন বাগান কর্তৃপক্ষ। অবিলম্বে বকেয়া মজুরী ও বোনাস প্রদান করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, বেআইনীভাবে শ্রমিকের বসতঘর ভেঙ্গে বাগান কর্তৃপক্ষ শ্রীগোবিন্দপুর চা বাগান লকআউট ঘোষনা করেন। দুর্গাপূজার পূর্বে বকেয়া মজুরী ও বোনাস পরিশোধমুলক ভাবে লকআউট প্রত্যাহার করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে