editor
প্রকাশিত: 4:53 PM, October 7, 2021

সিকৃবিতে উদ্বোধন হলো মাছের রোগ নির্ণয়ের ল্যাবরেটরি
সিকৃবি প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে মাছের রোগ নির্নয়ের জন্য অত্যাধুনিক একটি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ‘ফিশ ডিজিজ ডায়াগনোসিস ও ফার্মাকোলজি ল্যাব’ নামে ল্যাবরেটরিটি উদ্বোধন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই ল্যাবরেটরি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বৈজ্ঞানিকবৃন্দ, ছাত্র গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলর শুরুতে মাছের পোনা অবমুক্ত করেন। তারপর ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন।
রেফ্রিজারেটেড সেকার ইনকিউবেটর, অটোক্লেভ মেশিন, লামিনার এয়ার ফ্লও, ক্লিনিক্যাল কেমিস্ট্রি এনালাইজার, হট এয়ার ওভেন, কমপাউন্ড মাইক্রোস্কোপসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এই ল্যাবরেটরিতে স্থান পেয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, এই ল্যাবরেটরি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন গবেষণা হতে পারে, যা বাংলাদেশের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে