editor

প্রকাশিত: 5:09 PM, October 7, 2021

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহতাব-ইয়াছিন

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহতাব-ইয়াছিন

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহতাব-ইয়াছিন

5

ডেস্ক রিপোর্ট
প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক ও আরব আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। একই সঙ্গে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানের আকতার আল বেলুচি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।

3

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের নেতৃত্বে ২০২১-২০২৩ সালে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়।

7

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহসভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), কাজী শারওয়ার হাবিব (জাপান), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া) ও মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন) ও মোহাম্মদ মাহাবুব আলম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন (হংকং), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান) ও সহ-দপ্তর সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ।

7

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ সেলিম (আরব আমিরাত), শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ফরিদ আহমেদ (আরব আমিরাত), আবুল কালাম (আরব আমিরাত), মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত) ও কল্লোল আহমেদ (যুক্তরাষ্ট্র)।

বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া এই মর্যাদাপ্রাপ্ত প্রবাসী সিআইপিদের সংগঠনএনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের কল্যাণে দেশে ও বিদেশে কর্মক্ষেত্রসহ নানাবিধ সুযোগ-সুবিধা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে।

8

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

3 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 5 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

6 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
3