editor

প্রকাশিত: 5:24 PM, October 7, 2021

বাংলাদেশে ফিরে করোনা আক্রান্ত ২২ চীনা নাগরিক

বাংলাদেশে ফিরে করোনা আক্রান্ত ২২ চীনা নাগরিক

বাংলাদেশে ফিরে করোনা আক্রান্ত ২২ চীনা নাগরিক

6

অনলাইন ডেস্ক
বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজেটিভ আসে। তারা সবাই দেড় মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিকের করোনা পজিটিভ আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন।

4

বরগুনার সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল বুধবার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন জানান, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।

তাদেরকে আলাদা কেয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে।

5

তিনি আরও বলেন, নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রে ১১শ’ বাংলাদেশী শ্রমিক কাজ করেন। তারা সবাই সুস্থ রয়েছেন। তারপরেও বাড়তি সতর্কতা হিসেবে সব শ্রমিককে করোনা টেষ্ট করানো হবে। আজ দুপুরে ৩শ’ রেপিড এন্টিজেন্ট কিট উপজেলা প্রশাসনের একটি দল স্বাস্থ্য বিভাগকে সঙ্গে নিয়ে বিদ্যুৎকেন্দ্রে গিয়েছেন। বিকাল থেকেই টেষ্ট শুরু হবে। ১১শ’ শ্রমিক মানে ১১শ’ পরিবার। বাংলাদেশি শ্রমিকরা যদি করোনা আক্রান্ত হন তাহলে বিদ্যুৎকেন্দ্রের কাজ স্থগিত করে কেন্দ্রটি লকডাউন করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চাইবেন তিনি।

2

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, যেহেতু এটি উন্নয়ন প্রকল্প তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবেনা। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন তারা কেউই বাংলাদেশী শ্রমিকদের সংস্পর্শে আসেননি। তবে, তারপরেও যদি দেশী শ্রমিকরা করোনা আক্রান্ত হন তবে লকডাউনের বিকল্প নেই। বিষয়টি সম্পর্কে সব সময় খোঁজ রাখা হচ্ছে।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
4