editor
প্রকাশিত: 5:32 PM, October 7, 2021

কটাক্ষের শিকার শ্রাবন্তী
অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রল হন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেন, তা অভিনেত্রীর কাছে কিছুই নয়। তাই নানা কটাক্ষ সহ্য করেও, শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। নেটিজেনদের বিরুদ্ধে তার রাগ বা ক্ষোভের কথা এখনও স্পষ্ট করে জানাননি। তার তিন নম্বর বিয়ে থেকেই ট্রলিংয়ের শিকার শ্রাবন্তী। রোশান সিংয়ের সঙ্গে যেদিন সাত পাকে বাঁধা পড়েন তিনি, সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে তুমুল কাণ্ড। তবে বিয়ের এক বছর পর রোশানের সংসার ছেড়ে শ্রাবন্তী বেরিয়ে আসা আগুনে ঘি ঢালে! তারপর তো সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী যাই করেন না কেন, তাতেই ট্রলিংয়ের শিকার হন! তবে এবার রোশান সিং কিংবা শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপ নয়, মহালয়ার দিন দুর্গা সেজে ছবি দেওয়ায় ট্রলের শিকার হলেন অভিনেত্রী। গল্পটা হলো, শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে দুর্গা সেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।
ছবিতে একেবারে দুর্গা প্রতিমার মতো সেজে উঠেছেন শ্রাবন্তী। প্রশংসার বদলে, সেই ছবি দেখে নেটিজেনরা ঠাট্টায় মেতেছেন। নেটিজেনদের মধ্যে কেউ কেউ শ্রাবন্তীর এই ছবির নিচে লিখলেন, আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন। কেউ লিখলেন, এগুলো আপনাকে মানায় না। নেটিজেনদের মধ্যে আবার কেউ লিখলেন, আপনার মা দুর্গা হওয়া উচিত হয়নি।এক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে লিখলেন, আপনি দুর্গা নন, দ্রৌপদী!
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১