editor

প্রকাশিত: 10:25 PM, October 7, 2021

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

প্রতিনিধি শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ভানু লাল রায়। তিনি ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২৮৩ ভোট।

নির্বাচনে মিজানুর রব লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৪ ভোট এবং আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি এই ফলাফল ঘোষণা করা হয়।

ভানু লাল রায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। গত ২১ মে এই উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যান। পরে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে ৭ অক্টোবর এই পদে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন।

এর আগে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন দুই স্বতন্ত্র প্রার্থী আফজল হক ও প্রেমসাগর হাজরা। আজ বিকেলে উপজেলার ভাড়াউড়া চা-বাগান কালীমন্দির পয়েন্টে আলাদা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তাঁরা।

প্রেমসাগর হাজরা অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকেরা প্রভাব বিস্তার করে রাখেন। দুপুরের পর থেকে নৌকার প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দেন। বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়। বেলা তিনটার দিকে দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সামনে তাঁর এক কর্মী মোহন রবি দাশকে নৌকা প্রতীকের সমর্থকেরা মারধর করেন।

মোহনের মাথা ফেটে রক্ত বের হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘চা-শ্রমিকেরা বারবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন। আমি চা-শ্রমিকের সন্তান হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমরা যাঁদের বারবার ভোট দিয়ে বিজয়ী করি, তাঁরাই আমাদের এই নির্বাচনে কারচুপি করে পরাজিত করতে নীলনকশা করেছেন।’

স্বতন্ত্র প্রার্থী আফজল হক অভিযোগ করেন, ‘আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা যেভাবে একটি সুন্দর ভোটকে কারচুপির মাধ্যমে নষ্ট করেছেন, সেটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব। আমার এই নির্বাচনে জয়ী হওয়ার কথা ছিল। কিন্তু যেভাবে সব ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করা হলো…। এই নির্বাচন আমরা বর্জন করেছি।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘দুই প্রার্থীর ভোট বর্জনের কথা লোকমুখে শুনেছি। তাঁরা আমাদের জানাননি। ভোট বর্জনের বিষয়টি আইনসিদ্ধ নয়। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা সামাল দিয়েছে। কোথাও কোনো কারচুপি হয়নি। ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে।’

এদিকে বেলা দুইটার দিকে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র‌্যাবের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। সেখানে গ্রামবাসীর হামলায় দুই র‌্যাব সদস্য আহত হন। পরে র‌্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বসু চাকমা বলেন, এখানে ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছিলেন গ্রামবাসী। তাঁদের সেখান থেকে সরাতে গেলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দুই সদস্য আহত হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে