editor

প্রকাশিত: 7:28 PM, October 8, 2021

ভাটেরা জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ শুরু ভালো কাজে রাজনীতিমুক্ত সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য : মোফাজ্জল করিম

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আধুনিক চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে সম্পূর্ণ অলাভজনক চ্যারিটি হাসপাতাল ভাটেরা জেনারেল হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ শুরু হয়েছে। বিশিষ্ট সমাজসেবী ডা. সায়েফ আহমদের দানকৃত ৩৫ ডিসিমেল ভূমির উপর সর্বস্তরের মানুষের সহযোগিতায় ১০তলা বিশিষ্ট ৫০ বেডের হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত  এ এইচ মোফাজ্জল করিম।

৮ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে ভাটেরা জেনারেল হাসপাতাল-এর জন্যে দানকৃত ভূমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব মিকাইল শিপার। সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (এফসিপিএস-সার্জারি) ডা. আহমদ আল আমিন ও ঘিলাছড়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মিছবাউর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো: আখতারুজ্জামান, কুলাউড়া পৌরসভার মেয়র ও ভাটেরা কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনাম, ডা. ইসরাত জাহান করিম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ভাটেরিয়ান সিলেট-এর আহবায়ক লুৎফুর রহমান এবং শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডা. হাফিজ জাকোয়ান রাদি ও মোনাজাত পরিচালনা করেন খন্দকার আবদুস সোবহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও রাষ্ট্রদূত  এ এইচ মোফাজ্জল করিম বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ভাটেরা জেনারেল হাসপাতাল নির্মাণ এ অঞ্চলের অগ্রগতিতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। তিনি নির্মিতব্য হাসপাতালটিকে নিজের সন্তানের মতো বিবেচনা করার জন্যে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, ভালো কাজে রাজনীতিমুক্ত সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সভাপতির বক্তব্যে মিকাইল সিপার বলেন, ডা. সায়েফ পৈত্রিক ভূমি মানুষের কল্যাণে দান করে যে উদ্যোগ গ্রহণ করেছেন,  চিকিৎসা সেবায় তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভাটেরা জেনারেল হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডা. সায়েফ আহমদ জানান, এই হাসপাতালটি সম্পূর্ন অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে সেবার উদ্দেশ্যে এলাকার মানুষসহ বিভিন্ন মানুষ দান করেছেন। আমরা এখন পর্যন্ত ৪ কোটি টাকার অঙ্গিকার পেয়েছি, আশা করছি প্রাথমিক পর্য্যায়ে আমরা তিনতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারবো। দশতলাবিশিষ্ট ৮৫ হাজার বর্গফুটের হাসপাতাল ভবনটি নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে। তিনি হাসপাতাল বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহবান জানিয়ে জানান, যে দানটি সম্পূর্ন সদকায়ে জারিয়া হিসাবে পরিগণিত হবে।

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে