editor
প্রকাশিত: 7:42 PM, October 8, 2021

“ভিওআই শ্রোতা ভার্চুয়াল মিটিং : হ্যালো শ্রোতা” অনুষ্ঠান কাল
ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) এর আয়োজনে “ভিওআই শ্রোতা ভার্চুয়াল মিটিং : হ্যালো শ্রোতা” অনুষ্ঠিত হবে আজ।
কাল শনিবার বাংলাদেশ সময় বেলা ২টায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মিলেনিয়াম হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ারর পর্যটন মন্ত্রণালয়ের ডেস্টিনেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর উপপরিচালক ভিনসেন্সিয়াস জেমাদু। বাংলাদেশ, আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চীন, মিশর, জার্মানী, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কেনিয়া, মরোক্কো, পাকিস্তান এবং তিউনিশিয়া সহ বিশ্বের ১৫টি দেশের প্রায় ২০০ জন নিবন্ধিত ডিএক্সার ও শ্রোতা প্রতিনিধি এই অনুষ্ঠানে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশ নিবেন। কোন বেতার কর্তৃক এটিই সর্বপ্রথম এবং বৃহৎ অনলাইন শ্রোতা সমাবেশ। বাংলাদেশ থেকে আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস ভিওআই এর জাতীয় শ্রোতাসংগঠন “ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (ভিওআই-এফসিবি)” থেকে এর উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, মহাসচিব শহীদুল কায়সার লিমন, সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তার লিমা, প্রচার সম্পাদক এম এম গোলাম সারোয়ার ও এয়াকুব আলী, সদস্য আসমা আক্তার ও লাবীব ইকবাল অংশ নিবেন। আলোচনায় ভিওআই ফ্যান ক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ-ইন্দোনেশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ইন্দোনেশিয়া থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের বিষয়সহ পর্যটন, বাণিজ্য ও শিক্ষা উপবৃত্তির বিভিন্ন দিক নিয়ে প্রস্তাব তুলে ধরবেন।
অনুষ্ঠানে ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) কর্তৃক আয়োজিত ইন্দোনেশিয়ান লোক সংগীত গাওয়ার প্রতিযোগিতা, ভিওআই ফিচার প্রতিযোগিতা, জাপানি ভাষণ প্রতিযোগিতা এবং ভিওআই আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশসহ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন