editor
প্রকাশিত: 10:48 PM, October 8, 2021

সীমানা পেরিয়ে অপু বিশ্বাস
বিনোদন প্রতিবেদন
দেশের গণ্ডি পেরিয়ে এবার ভারতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের আসামের রাজধানী গোহাটিতে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অপু বিশ্বাস।
শুধু তিনি একাই নন এ সফরে আরও একঝাঁক জনপ্রিয় অভিনয় শিল্পী বাংলাদেশ থেকে যাচ্ছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত একটি সরকারি সফর। সেখানে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে। আমি এক সপ্তাহ পর দেশে ফিরব।
এদিকে এই চিত্রনায়িকা সম্প্রতি পাবনায় গিয়েছিলেন সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের একটি সিনেমার শুটিংয়ে। কিন্তু সেখানকার দর্শনার্থীদের উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই শুটিং অসম্পূর্ণ রেখে ঢাকায় ফিরেন তিনি।
কিছুদিন আগে তিনি বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন।
এছাড়া ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’ নামের সিনেমার কাজও হাতে আছে এই অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমা।
অন্যদিকে টিভি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন অপু বিশ্বাস। পাশাপাশি একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও হয়েছেন তিনি। সব মিলিয়ে একটি ভালো সময় অতিক্রম করছেন অপু বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে