editor
প্রকাশিত: 12:06 AM, October 9, 2021

বাংলাদেশকে দুই লাখ ডোজ টিকা দেবে রোমানিয়া
অনলাইন ডেস্ক
রোমানিয়া বাংলাদেশকে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে। শুক্রবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান আউরেস্কো এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, তাঁর সফরের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়া সফর করলেন। বিভিন্ন কারণে ১৯৯৫ সালে রোমানিয়ায় বাংলাদেশ মিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তিনি রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস খুলেছেন।
তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে রোমানিয়ার মিশন ছিল। দেশটি আবারও বাংলাদেশে কূটনৈতিক মিশন খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ থেকে আসা জনশক্তির দ্বিপক্ষীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনাসহ বিভিন্ন খাতে সহযোগিতাকে কাঠামোয় রূপ দিতে ওই সমঝোতা কাজ করবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে