editor
প্রকাশিত: 5:46 PM, October 9, 2021

ইজাজুল তালুকদার
হবিগঞ্জ প্রতিনিধি ::
খালাতো ভাই-বোনের প্রেম দীর্ঘদিনের। একে-অপরের কাছে আসতে চান। তবে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। তবু বসে ছিলেন না প্রেমিক। প্রেমিকাকে কাছে পেতে দ্বারস্থ হন মসজিদের ইমামের। ইমামও দুজনকে এক করে দেবেন বলে তাবিজ দেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই ভালোবাসার মানুষকে কাছে না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে। ২৪ বছর বয়সী প্রেমিকের নাম ইজাজুল তালুকদার। তিনি একই গ্রামের ইব্রাহিম তালুকদারের ছেলে ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে ইজাজুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, দীর্ঘদিন ধরে খালাতো বোনের সঙ্গে ইজাজুলের প্রেম চলছিল। দুজনে একে-অপরকে কাছে পেতে চাইলেও মেনে নেয়নি তরুণীর পরিবার। তাই খালাতো বোনকে কাছে পেতে পশ্চিমভাগ গ্রামের কদমতারা মাস্টারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবিরের দ্বারস্থ হন ইজাজুল। প্রেমিক-প্রেমিকা যেন এক হতে পারেন সেজন্য তাবিজ দেন মাওলানা হুমায়ুন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। শেষে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষপান করেন ইজাজুল। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে রাতেই তিনি মারা যান।
গোলাম কিবরিয়া আরো জানান, এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন ইজাজুল। এ নিয়ে আদালতে তার বাবা ইব্রাহিম তালুকদার মামলাও করেছিলেন। পরে সেই মামলায় জামিনে রয়েছেন ওই মসজিদের ইমাম।
বিষয়টি অস্বীকার করে মাওলানা হুমায়ুন কবির বলেন, তারা নিজেরাই আমার কাছে ওই মেয়েকে তাবিজ করতে এসেছিলেন। আমি তাবিজ করে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ওপর এ অভিযোগ আনেন তারা।
ডিএসএস / ৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন