editor
প্রকাশিত: 5:59 PM, October 9, 2021
ডিএসএস ডেস্ক ::
বরগুনার আমতলীতে বাল্যবিয়ের অপরাধে বর মো. জহিরুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের কনের বাড়িতে উপস্থিত হয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ওই গ্রামের তোফাজ্জেল আকনের নবম শ্রেণিতে পড়ুয়া কন্যার সঙ্গে একই উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন।
এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর মো. জহিরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন স্থানীয়রা। পরে বিচারক বর মো. জহিরুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম বলেন, বাল্যবিয়ে দিবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে। বর জহিরুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ডিএসএস / ৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন