editor

প্রকাশিত: 9:18 PM, October 9, 2021

শায়েস্তাগঞ্জে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

শায়েস্তাগঞ্জে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

শায়েস্তাগঞ্জে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ৮৫ লাখ টাকার ৩টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ৩টি প্রকল্পের আওতায় উন্নয়ন কাজগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকায় ৪টি টেস্ট টিউবওয়েল, ১টি প্রোডাকশন টিউবওয়েল, ৩টি পাম্প হাউজ, ৫০টি ওয়াটার পয়েন্ট, ১টি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ১টি ওভারহেড ওয়াটার ট্যাংক।

আরও ১৪ কোটি ৩৩ লাখ টাকায় ১০টি পাবলিক টয়লেট, ১৮টি কমিউনিটি ল্যাট্রিন, ৫ কিলোমিটার প্রাইমারি ড্রেন, ১টি স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ১টি সলিড ওয়েস্ট কম্পোস্টিং সিস্টেম, ৩৬টি কমিউনাল বিল ও একটি সলিড ওয়েস্ট শেড।

এছাড়া ৩ কোটি ৯৯ লাখ টাকায় বাস্তবায়ন হবে ১৬ কিলোমিটার পানির লাইন, দেড় হাজার বাড়িতে পানির সংযোগ সঙ্গে পানির মিটার ও ৮টি স্ট্রিট হাইড্রেন্ট।

শায়েস্তাগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান লিবার্টি ট্রেডার্স, এবিএম লিমিটেড ও আরএফল প্লাস্টিক কোম্পানি এই ৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। চুক্তি অনুযায়ী আগামী দেড় বছরের মধ্যে উন্নয়ন কাজগুলো শেষ হওয়ার কথা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ পরিচালক নূরুল কবীর ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, শায়েস্তাগঞ্জ একটি অবহেলিত অঞ্চল ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখানে পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভা বাস্তবায়ন করেছি। এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। এখন জেলার সবচেয়ে আলোকিত অঞ্চল শায়েস্তাগঞ্জ।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব নির্বাচনে নৌকার পক্ষে থাকার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। এছাড়া প্রকল্পগুলো বাস্তবায়নে যেন কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন এমপি আবু জাহির।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন