editor
প্রকাশিত: 1:48 AM, October 10, 2021

মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ করবে আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা, বরিশাল বিভাগের সব জেলা ও ঢাকা বিভাগের পাঁচ জেলার ইউপিগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা ও বরিশাল বিভাগের সব জেলার ইউনিয়নগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হয়। এ ছাড়া ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ইউপিগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, আজ রবিবার ও আগামীকাল সোমবার আবারও মনোনয়ন বোর্ডের সভা বসবে। সভায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের নামের তালিকা ও তাঁদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামত নেন। এরপর মনোনয়ন চূড়ান্ত করেন। সে জন্য সব বিভাগের মনোনয়ন শেষ করতে একটু বেশিই সময় লাগছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন