editor
প্রকাশিত: 10:37 PM, October 10, 2021

‘জালালাবাদ গ্যাসে শ্রমিককর্মী নিয়োগ অবিলম্বে কার্যকর করুন’
জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন-২৫২০ (সিবিএ) এর সভাপতি মো. আব্দুর রহমান বলেছেন, শ্রমিক- কর্মচারিদের নিয়োগ অবিলম্বে কার্যকর করা না হলে কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হবো। বর্তমান শ্রমিকবান্ধব সরকার, তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নিন।
রবিবার দুপুরে জালালাবাদ গ্যাস-কে কর্মচারি শুণ্য করার অশুভ পায়তারার বিরুদ্ধে কোম্পানির সকল কর্মচারিগণের সমন্বয়ে প্রতিবাদ সভায় জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন-২৫২০ (সিবিএ) এর কার্যালয়ে বক্তব্যে এ কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন- জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন-২৫২০ (সিবিএ) এর সভাপতি মো. আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ সভাপতি মো. শাহনোয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. জবারক মিয়া, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. আইয়ুব আলী।
বক্তরা বলেন, পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন গ্যাস কোম্পানির ন্যায় জালালাবাদ গ্যাস-কে কর্মচারি শূন্য করার ঘৃণ্য পায়তারা অবিলম্বে বন্ধ করা এবং কর্মচারি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের পর সকল পদে নিয়োগপত্র জারির বিষয়ে কর্তৃপক্ষ বরাবর আহবান জানান।
জালালাবাদ গ্যাস-কে কর্মচারি শূন্য করার অপপায়তারা বন্ধ না করা হলে কর্মচারিদের নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে মর্মে হুশিয়ারি প্রদান করেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন