editor
প্রকাশিত: 11:30 PM, October 10, 2021

পাশের দেশের ঘটনা আমাদের দেখার বিষয় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পার্শ্ববর্তী দেশে কি হয়েছে, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী সবসময় সজাগ রয়েছে।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনো উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে, আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবো না। আর পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।
এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিল। সন্ত্রাসের উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেসব এখন নিয়ন্ত্রণে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি।
আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। উৎসবে অংশ নিতে এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের কোনো বাধা নেই। আগামীতে সবাই একটি কথাই বলবেন, ধর্ম যার যার উৎসব সবার। পৃথিবীর সব দেশে শান্তি অব্যাহত থাকুক, কোথাও যেন জঙ্গির উত্থান না হয়। কোন জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।
এ সময় শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ পূজা উদযাপন কমিটির নেতারা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে