editor
প্রকাশিত: 11:33 PM, October 10, 2021

মেয়র আরিফের সঙ্গে কাউন্সিলরদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
করপোরেশনের মধ্যে সেবা দেওয়া ও নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে নাগরিকদের দোরগোড়ায় সেবা ও টেকসই উন্নয়ন করা সম্ভব মনে করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নেওয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
রোববার (১০ অক্টেবর) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক মেয়র এই দুই সিটির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক ধরে রাখতে উদ্ভাবনী প্রকল্প সমূহ নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিয়ের গুরুত্ব তুলে ধরেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সলর ও প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ২৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে