editor

প্রকাশিত: 12:37 AM, October 11, 2021

রায়হানের মায়ের প্রশ্ন- নোমান কেন গ্রেপ্তার হলো না ?

রায়হানের মায়ের প্রশ্ন- নোমান কেন গ্রেপ্তার হলো না ?

রায়হানের মায়ের প্রশ্ন- নোমান কেন গ্রেপ্তার হলো না ?

নিজস্ব প্রতিবেদক
নোমানকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তুলেছেন সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগম। তিনি প্রশ্ন তোলেন; ‘এতদিন হলো নোমান কেন গ্রেপ্তার হলো না। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

সিলেটের আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যার এক বছর কেটে গেলো। ছেলে হারানোর এক বছর পূর্তির দিনে সিলেটে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে দাঁড়িয়ে সালমা বেগম এ দাবি জানান। তিনি বলেন, ‘এক বছর আগে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তার ছেলে রায়হানকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। এক বছর কেটে গেছে মামলার তদন্ত ও চার্জশিট গ্রহণ করতে।

বিচার হতে কতোদিন সময় অতিবাহিত হবে- এমন প্রশ্ন রাখেন তিনি।’ বলেন, ‘রায়হান হত্যার ঘটনায় ৫ পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এতোদিন হলো নোমান কেন গ্রেপ্তার হলো না। এজন্য তিনি নোমানকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।’ সালমা বেগম সমাবেশে তার ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জানিয়ে বলেন, ‘মাত্র ৩ ঘণ্টার মধ্যে তার ছেলেকে মেরে ফেলা হলো। তারা টাকা দাবি করেছিল। আমরা টাকা দিতেও চেয়েছিলাম। রায়হান হত্যা মামলার আসামিদের ফাঁসি দিতে হবে। এ ঘটনার বিচারে যেন দৃষ্টান্ত স্থাপন করা হয় সে দাবি করেন সালমা বেগম।’ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, ‘আমরা কথা দিয়েছিলাম, ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা সঙ্গে থাকবো।

আমরা রায়হানের পরিবারের সঙ্গেই আছি। আদালতে খুনীদের ফাসির হওয়ার জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। এ জন্য সিলেটের মানুষকে পাশে থাকার আহ্বান জানান তিনি।’ এ পর্যন্ত ৫ আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান মিসবাহ সিরাজ। তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন ভারত থেকে ঘটনার মূল হোতা আকবরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। সুতরাং প্রধান অভিযুক্তসহ অন্যরা গ্রেপ্তার হয়েছে। পলাতক থাকা কথিত সাংবাদিক নোমানকেও গ্রেপ্তারের দাবি জানান তিনি।’ সিলেটের বিএনপি নেতা ও সিটি করপোরেশনের সিনিয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, ‘যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তির দাবিতে আমরা আন্দোলনে ছিলাম। এখন পুলিশ চার্জশিট দিয়েছে। আদালত চার্জশিট গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘বিচারের কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এতে আমরা কিছুটা হলেও হতাশ, কিছুটা হলেও ক্ষুব্ধ। আমরা আশা করেছিলাম অল্প সময়ের মধ্যে বিচার হবে।’ সমাবেশে কয়েস লোদী পলাতক আসামি নোমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

গত বছরের ১০ই অক্টোবর রাতে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে আটক করে বন্ধরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছিল রায়হানকে। এরপর সেখানেই নির্যাতন চালানো হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিলেট মেট্রো পুলিশ ইমেজ সংকটে পড়ে। এমন ঘটনায় মানুষও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে। কিন্তু ধাপে ধাপে এ মামলায় আসামি থাকা ৫ পুলিশ সদস্য গ্রেপ্তার হওয়ায় ক্ষোভ কমে মানুষের। পাশাপাশি সিলেটের তৎকালীন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করে সেখানে বর্তমান কমিশনার নিশারুল আরিফকে নিয়ে আসা হয়। নগর এলাকার ৬ থানার ওসিসহ পুলিশের ব্যাপক রদবদল করা হয়। এ ঘটনার পর বদলি হয়ে সিলেটে আসা নতুন কমিশনার নিশারুল আরিফের হাত ধরে বদলে যাওয়া পুলিশ সিলেটে কাজ শুরু করে। এরপরও পুলিশ হেডকোয়ার্টারের বিশেষ নজরদারি রয়েছে সিলেট পুলিশে। সাম্প্রতিক সময়ে নানা অভিযোগে মেট্রো পুলিশের দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানার ওসিসহ কয়েকজনকে সিলেট থেকে বদলি করা হয়েছে।

 

https://www.facebook.com/somoymediasylhet/videos/224653439654033

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন