editor
প্রকাশিত: 11:37 AM, October 11, 2021

ছবি: প্রিয়াঙ্কা সাহা
আন্তর্জাতিক ডেস্ক ::
চলছিল বিয়ের প্রস্তুতি। তৈরি ছিল মণ্ডপও। এমন সময় মণ্ডপে না বসে ডাক্তার কনে ছুটলেন হাসপাতালে। রোগীর জীবন বাঁচাতে মেহেদি রাঙ্গা হাতে তুলে নিলেন ছুরি, কাঁচি, ফরসেপ। নিজে নতুন জীবনে প্রবেশের আগে রোগীকেও দিয়ে গেলেন নতুন জীবন।
সম্প্রতি চমকপ্রদ এ ঘটনা ঘটে ভারতের পশ্চিমবঙ্গে। বিয়ে রেখে অস্ত্রোপচারে নামা সেই চিকিৎসক প্রিয়াঙ্কা সাহাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন সবাই।
জানা যায়, কলকাতার রানিকুঠি লায়ন্স হাসপাতালে ভর্তি ছিলেন যন্ত্রশিল্পী অর্ণব মুখোপাধ্যায়। বছর চল্লিশের এ ব্যক্তির পেটে ছিল বিশালাকার এক টিউমার। এ সমস্যা নিয়ে প্রথমে চিকিৎসক দীপঙ্কর সরকারের কাছে যান অর্ণব। প্রকাণ্ড ওই টিউমার পেট কেটে বের করা সহজ ছিল না। এ কারণে দীপঙ্কর সরকার অর্ণবকে রেফার করেন এসএসকেএম হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের সাবেক প্রধান ডা. মাখনলাল সাহার কাছে। তার মেয়ে প্রিয়াঙ্কাও পেশায় সার্জন।
অস্ত্রোপচারের আগে রোগীর কাউন্সেলিং হয়। তিনি রাজি হতেই শুরু হয় প্রস্তুতি। বাবা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে নামছেন শুনে মেয়ে আবদার করে বসেন, এতে সাহায্য করবেন তিনিও।
ডা. মাখনলাল মেয়েকে বলেন, তোমার আসতে হবে না। কিন্তু নাছোড়বান্দা প্রিয়াঙ্কাকে আটকানো যায়নি। হোক বিয়ের আগ মুহূর্ত, চিকিৎসকের কাছে রোগীর প্রাণরক্ষাই সবার আগে!
পরে দীর্ঘ অস্ত্রোপচার শেষে অর্ণবের পেট কেটে বের করা হয় প্রায় ১০ কেজি ওজনের টিউমার। অস্ত্রোপচার শেষ হতেই কনের গাড়ি আবার ছোটে মণ্ডপের দিকে। সুন্দরভাবে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। রোগীর জীবন বাঁচিয়ে তবেই নতুন জীবনে পা রাখেন ডা. প্রিয়াঙ্কা।
ডিএসএস / ১১ অক্টােবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন