editor
প্রকাশিত: 8:16 PM, October 11, 2021
অনলাইন ডেস্ক
ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা অপু বিশ্বাস। করোনাভীতি কাটিয়ে বর্তমানে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়েও প্রচারণায় অংশ নিচ্ছেন। আজ এ নায়িকার জন্মদিন। সময়ের আগে অর্থাৎ গতকাল থেকেই তার জন্মদিনের উৎসব শুরু হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এ নায়িকার ফ্যান ক্লাব এটি আয়োজন করে।
সেখানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। ভক্তদের সঙ্গে কেক কেটে এবারের জন্মদিনের উৎসব শুরু করেন তিনি। এরপর আজ ঘরোয়া আয়োজনে একমাত্র সন্তান জয় ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন বলে জানিয়েছেন এ নায়িকা।
এদিকে জন্মদিন উপলক্ষ্যে অপু বিশ্বাস আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর রাজধানীর নিজ বাসায়ই সময় কাটাবেন নিজের মতো করে। জন্মদিন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এবারের জন্মদিন যে এতটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে এ রকম কোনো পরিকল্পনা কিন্তু ছিল না। কারণ আমার তো আসলে পাবনায় থাকার কথা ছিল সিনেমার শুটিংয়ে। যেহেতু শুটিং আপাতত বাতিল হয়েছে, তাই জন্মদিন ঘিরে আমার পরিবার, ফ্যান ক্লাব, চ্যানেলসহ আরও অনেকেই দিনটিকে বিশেষায়িত করার চেষ্টা করছেন। এসব আয়োজন যারা করছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।
প্রতিবার জন্মদিনে মা আমার পাশে ছিলেন; কিন্তু এবার মা নেই, মা ছাড়া পৃথিবীটা খুব শূন্য শূন্য লাগে। প্রার্থনা শুধু একটাই, মা যেন স্বর্গবাসী হন।’ এদিকে চলতি মাসের শেষ প্রান্তে ভারতের আসামের গোহাটিতে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। তার সঙ্গে থাকবে আরও কয়েকজন শিল্পী। এটি সরকারি সফর, যেখানে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে। সর্বশেষ এ নায়িকা ‘প্রেম প্রীতি বন্ধন’ নামে একটি সিনেমার শুটিং করেছেন। এরই মধ্যে তিনি সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’। এ ছাড়া ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’ সিনেমায়ও কাজ করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় কমলা’। এটি পরিচালনা করেন শাহরিয়ার নাজিম জয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন