editor
প্রকাশিত: 11:18 PM, October 11, 2021

নবীগঞ্জ সরকারী কলেজে মরলো বিশাল গাছ অল্প ঝড়েই আঁচড়ে পড়বে ভবনে
নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ সরকারী কলেজে প্রচন্ড রোদের তাপে এবার বিশাল একটি গাছ মরে শুকনো লাকড়ি হয়ে হেছে। অল্প ঝড়েই গাছটি যেকোনো সময় আঁচড়ে পড়বে কলেজ ভবনে। এতে করে দুর্ঘটনার আশংকা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এই গাছটি কলেজ এর গুরুত্বপূর্ণ স্থান ক্যানটিনের সামনে অবস্থিত। ছুটির সময় শিক্ষার্থীরা এখানে বসে অবসর সময় পার করেন। তবে সরকারী নির্দেশনা ছাড়া গাছটি কেটে সরাতে পারছে না কলেজ কর্তৃপক্ষ।
এতে করে বিপাকে পড়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা বলছেন যেহেতু করোনা সংক্রমন কমতে শুরু করেছে অবশ্যই শীঘ্রই পরিপূর্ণ ক্লাস হবে। শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এই গাছটি কেটে ফেলা জরুরী।
এব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী বলেন, এই শুকনো গাছটি নিয়ে আমরা চরম বিপাকে পড়েছি। ইতিমধ্যেই কারা নাকি বলছে জীবিত গাছকে মৃত দেখিয়ে টাকা মেরেছি। শুনে অবাক হলাম। দুর্ঘটনা হতে পারে দেখেও সরকারী নির্দেশনা ছাড়া গাছটি কাটতেও পারছি না। যেকোনো সময় কলেজ ভবনে আঁচড়ে পড়বে। এছাড়াও এখানে আমার ছাত্রছাত্রীরা অবসর সময় পার করে। কখন না জানি বড় ধরণের দুর্ঘটনা ঘটে। আমি আশাবাদী পরিপূর্ণ ক্লাস শুরু আগে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন